Saturday, April 11, 2026

সেই সংগ্রামী মানুষের সারিতে

সেই সংগ্রামী মানুষের সারিতে


গান: সেই সংগ্রামী মানুষের সারিতে
কথা: গোলাম মোহাম্মদ
সুর: মানজুর মোয়াজ্জাম


সেই সংগ্রামী মানুষের সারিতে
আমাকেও রাখিও রহমান
যারা কুরআনের আহ্বানে নির্ভীক
নির্ভয়ে সব করে দান ॥

তোমার রঙে যারা রঙিন
তোমারই ডাকে ধরে সঙ্গীন
যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে
মিথ্যার করে অবসান ॥

ফুলেল মানুষ করে ঘ্রাণে উজালা
প্রাণে ভালোবাসা আর সৌরভ
আকাশ সমান বুকে উদার সাহস
নিজেকে বিলিয়ে তার উৎসব।

শাহাদাত চলে শত ব্যথা ভুলে
তোমার প্রেমের ফুল হৃদয়ে তুলে
আছে সেই আলোময় ফুলের পথে
বিজয়ের পূত উদ্যান ॥

No comments:

Post a Comment