Wednesday, April 29, 2026

সত্যের সংগ্রামে ফোটা ফুল | Sotter Songrame Fota Ful

 সত্যের সংগ্রামে ফোটা ফুল | Sotter Songrame Fota Ful 



সত্যের সংগ্রামে ফোটা ফুল | Sotter Songrame Fota Ful 
কথা ও সুর: মহিব্বুল্লাহ
—————————–

সত্যের সংগ্রামে ফোটা ফুল
ভেঙ্গে দিল জীবনের শত ভুল
সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে
আমাদের কেন যেন ডেকে যায় ॥

সেই ডাক ভেসেছিল বাতাসে
সাড়া দিল শত তারা আকাশে
নদীর কলতান হৃদয়ও মধুবন
সেই ডাক নাড়া দেয় চেতনায় ॥

সেই ডাক বিপ্লবী কোরআনের
মৃত্যুর ঘন্টা যে জালিমের
দুটি চোখে নেই ঘুম কেঁদে ফেরে মজলুম
মুক্তির দিশা তারা পেতে চায় ॥

সেই ডাক সুমহান আল্লার
তার পথে ডাকে শুধু বারবার
হতে হবে নির্ভীক সত্যের সৈনিক
ইসলামী বিপ্লব ডাকে আয় ॥


Monday, April 27, 2026

তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর

 তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর



তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
—————————–
******** লিরিক্স ********

তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর
না জানি তাহলে তুমি কত সুন্দর
সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন
ভরে যায় তৃষিত এ অন্তর ॥

যে পাখি পালিয়ে গেল সুদূরে
যে নদী হারিয়ে গেল তেপান্তরে
সেই পাখি সেই নদী যদি এত সুন্দর
না জানি তাহলে তুমি কত সুন্দর ॥

যে তারা ছড়ায় হাসি আকাশে
যে ফুল সুরভি ঢালে বাতাসে
সেই তারা সেই ফুল যদি এত সুন্দর
না জানি তাহলে তুমি কত সুন্দর ॥

যে মানুষ মানুষের বেদনায়
কেঁদেছিলো আজীবন মদীনায়
সে মানুষ, যদি এত সুন্দর
না জানি তাহলে তুমি কত সুন্দর ॥


Sunday, April 26, 2026

গান শোনাতে পারি, যদি তুমি কথা দিতে পারো

গান শোনাতে পারি, যদি তুমি কথা দিতে পারো


গান শোনাতে পারি
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
—————————–
******** লিরিক্স ********

গান শোনাতে পারি
যদি তুমি কথা দিতে পারো
দীন কায়েমের পথে অগ্রসর
হবে তুমি আরো ॥

তুমি তো জানো গান শোনাতে কত কষ্ট
গান শোনাতে গেলে কত যে সময় হয় নষ্ট
সব ক্ষতি তবু আমি মেনে নিতে পারি
যদি তুমি কথা দিতে পারো ॥

সারাটি জীবন আমি গান শুনিয়ে গেলাম
বিনিময়ে তার দীনের কাজে বল ক’জন পেলাম
সব ব্যথা তবু আমি মেনে নিতে পারি
যদি তুমি কথা দিতে পারো ॥
স্বপ্ন আঁকি রে ॥


Saturday, April 25, 2026

আন্দোলন সেতো জীবনের অন্য নাম, জীবন মানেই সংগ্রাম ॥

 আন্দোলন সেতো জীবনের অন্য নাম, জীবন মানেই সংগ্রাম ॥



আন্দোলন সেতো জীবনের অন্য নাম
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
—————————–
******** লিরিক্স ********

আন্দোলন সেতো জীবনের অন্য নাম
জীবন মানেই সংগ্রাম ॥

যদি মন স্বপ্ন দেখা ভুলে যেতো
যদি বেদনার মাঝে সুখ মুখ লুকাতো
কিছু হতো না তবে কিছু হতো না
জীবনের সন্ধান কেউ পেতো না ॥

জীবনের মানে হলো তারকাটার বেড়া ভেঙ্গে ফেলা
জীবনের মানে হলো প্রতিটি ফারাক্কা প্রচ- ধাক্কায়
শত্রুর বুকে কড়া বুমেরাং ॥

যদি স্রোত কথা বলা ছেড়ে দিতো
যদি বাতাসের বুকে ঝড় কেউ না পেতো
নদী হতো না তবে নদী হতো না
সাগরের সন্ধান কেউ পেতো না ॥

যদি মন স্বপ্ন দেখা ভুলে যেতো
যদি বেদনার মাঝে সুখ মুখ লুকাতো
কিছু হতো না তবে কিছু হতো না
জীবনের সন্ধান কেউ পেতো না ॥


Thursday, April 23, 2026

এই দুর্যোগে এই দুর্ভোগে আজ, জাগতেই হবে জাগতেই হবে তোমাকে

 এই দুর্যোগে এই দুর্ভোগে আজ, জাগতেই হবে জাগতেই হবে তোমাকে



এই দুর্যোগে এই দুর্ভোগে আজ
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
—————————–
******** লিরিক্স ********

এই দুর্যোগে এই দুর্ভোগে আজ
জাগতেই হবে জাগতেই হবে তোমাকে
জীবনের এই মরু বিয়াবানে
প্রাণ আনতেই হবে আনতেই হবে তোমাকে ॥

জড়তার দেশে দাও দাও হিন্দোল
বহাও বন্যা তৌহিদী হিল্লোল
অমারাত্রির সকল কালিমা মুছে
সূর্য উঠাতেই হবে উঠাতেই হবে তোমাকে ॥

এখানে এখনো জাহেলী তমদ্দুন
শিকড় গাড়ার প্রয়াসে যে তৎপর
সজাগ শান্ত্রী প্রস্তুতি নাও নাও
প্রতিটি শিকড় উপড়াতে পরপর।
কুফুরীর ভিত ভাঙার সময় হলো
মরু সাইমুম আগুনের ঝড় তোলো
কুরআনের ডাকে বাতিলের ঝংকার
শেষ করতেই হবে করতেই হবে তোমাকে ॥


Wednesday, April 22, 2026

বজ্র আঘাতে ভাঙ্গে এক সাথে, কঠিন পাষাণ কারা

 বজ্র আঘাতে ভাঙ্গে এক সাথে, কঠিন পাষাণ কারা



বজ্র আঘাতে ভাঙ্গে এক সাথে
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
—————————

বজ্র আঘাতে ভাঙ্গে এক সাথে
কঠিন পাষাণ কারা
দুর্বার বেগে দুরন্তাবেগে
জাগায় ঘুমের পাড়া
নির্ভীক ওরা কারা ॥

ওরা এ দেশের জাগ্রত চেতনা
পাড়ি দিয়ে এলো অতীতের বেদনা
সোনালি ভোরের সূর্য ফসল
বিপুল বন্যা ধারা
নির্ভীক ওরা কারা ॥

তৌহিদবাদী সেনানী যে ওরা
বারুদের কোষাগার
পদ্মা মেঘনা যমুনা সুরমা
বাঁধ ভাঙ্গে এইবার।
ঈমানের তেজে বলীয়ান বীর সেনা
শান্তি পিয়াসী জনতার চির চেনা
দুঃসাহসের দূর্গ ভেঙ্গেছে
দৃপ্ত দু’পায়ে যারা
নির্ভীক ওরা কারা ॥


Copyright ©সাইমুম শিল্পীগোষ্ঠী 


Tuesday, April 21, 2026

আমাকে দাও সে ঈমান, আল্লাহ মেহেরবান

 আমাকে দাও সে ঈমান,  আল্লাহ মেহেরবান



গান: আমাকে দাও সে ঈমান
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

আমাকে দাও সে ঈমান
আল্লাহ মেহেরবান
যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে
গায় জীবনের গান ॥

আল কুরআনের আহ্বানে
হেরার পথে এসে
জীবন দেবার স্বপ্ন ছিল
দীনকে ভালোবেসে
আমাকে দাও সে আবেগ
দাও সে ঈমান
প্রভু হে রহীম রহমান ॥

কোন এক শহীদ আমার
সুনীল আকাশ জুড়ে
হাজার তারার জ্বালতো প্রদীপ
স্মৃতির ব্যথা জুড়ে।

সেদিন যেমন পেরিয়ে গেছি
সকল বাধাগুলো
সকাল সাঁঝে থাকতো লেগে
পায়ে পথের ধুলো
সেদিনগুলো মুখর ছিল মধুর ছিল
সতেজ ও দীপ্ত ছিল প্রাণ ॥


Copyright ©সাইমুম শিল্পীগোষ্ঠী