Thursday, April 16, 2026

বজ্র আঘাতে ভাঙ্গে এক সাথে

 বজ্র আঘাতে ভাঙ্গে এক সাথে


গান: বজ্র আঘাতে ভাঙ্গে এক সাথে
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

বজ্র আঘাতে ভাঙ্গে এক সাথে
কঠিন পাষাণ কারা
দুর্বার বেগে দুরন্তাবেগে
জাগায় ঘুমের পাড়া
নির্ভীক ওরা কারা ॥

ওরা এ দেশের জাগ্রত চেতনা
পাড়ি দিয়ে এলো অতীতের বেদনা
সোনালি ভোরের সূর্য ফসল
বিপুল বন্যা ধারা ॥

তৌহিদবাদী জঙ্গি যে ওরা
বারুদের কোষাগার
পদ্মা মেঘনা যমুনা সুরমা
বাঁধ ভাঙে এবার ॥

ঈমানের তেজে বলীয়ান বীরসেনা
শান্তি পিয়াসী জনতার চিরচেনা
দুঃসাহসের দুর্গ ভেঙ্গেছে
দীপ্ত দু’পায় যারা ॥

Copyright ©সাইমুম শিল্পীগোষ্ঠী 

No comments:

Post a Comment